slider

রাজারহাটে মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : রাজারহাট উপজেলা প্রশাসন আয়োজিত যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ ইং পালিত হয়েছে।

প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদের পক্ষে থেকে উপজেলা চেয়ারম্যান, জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি ও মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম এবং ভাইস চেয়ারম্যান আশিকুর রহমান সাবু মন্ডল, উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার, নূরে তাসনিমের নেতৃত্বে রাজারহাট উপজেলার কর্মকর্তাগণ, সাবেক ডেপুটি কমান্ডার মো: সোলায়মান আলীর নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধা, অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহিল জামানের নেতৃত্বে রাজারহাট থানা পুলিশ।

উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাজেদুর রহমান মন্ডল চাঁদ ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ এর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমন কুমার রায় ও ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলামের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক তৌহিদুর রহমান ও যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন ও মো: জাহানুর আলম সোহেলের নেতৃত্বে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা জাতীয়পার্টির সদস্য সচিব মো: ওয়াহেদ আলী সরকার এর নেতৃত্বে জাতীয় পার্টি, রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, প্রেসক্লাবের সভাপতি এস.এ বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে প্রেসক্লাব রাজারহাট, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট শাখার সভাপতি, আশিকুর রহমান লিমন, এর নেতৃত্ব সাধারণ সম্পাদক মো: দুলাল হোসেন, মো: এনামুল হক, মো: শরিফুল ইসলাম সজীব, উপজেলা সাবরেজিষ্ট্রার কার্যালয়, দলিল লেখক সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, রাজারহাট সদর ইউপি, চেয়ারম্যান এনামুল হক, চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম উপজেলা আনসার ভিডিপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে এবং শহীদ মিনার ফুলে ফুলে ছেঁয়ে যায়। এরপর শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন,

উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম। শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে শহীদ মিনার পাদদেশে বক্তব্য দেন- রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দর হাতের লেখা, চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও দেশাত্ববোধক গান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button