sliderস্থানিয়

রাজারহাটে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের দাবিতে সংলাপ অনুষ্ঠিত

এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি: রাজারহাটে বেসরকারি শিক্ষক -কর্মচারীদের (স্কুল, কলেজ, মাদ্রাসা) চাকুরি জাতীয় করণের ১দফা দাবিতে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় থেকে ৬টা পর্যন্ত সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ হল রুমে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

শিক্ষক-কর্মচারী ঐক্য জোট রাজারহাট উপজেলা শাখা আয়োজিত সংলাপে উপজেলার বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকগণ অংশ গ্রহণ করেন।

উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহবায়ক অধ্যক্ষ আবুল হোসেন সরকারের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে কুড়িগ্রাম জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে আলোচক হিসেবে জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সদস্য সচিব অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ শাহআলম, সাবেক বিচারক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি আজিজুর রহমান দুলু, কুড়িগ্রাম আলিয়া মাদ্রসা অধ্যক্ষ নুরবকত সহ অনেকে বক্তব্য দেন। এসময় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ তাদের মতামত ব্যক্ত করেন । জাতীয় করনের এক দফা দাবিতে বৃহৎ আন্দোলনের প্রস্তুতি স্বরুপ এই সংলাপ করা হচ্ছে বলে জানান আয়োজক কমিটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button