Uncategorized
রাজারহাটে বাবার সাথে অভিমান করে মেয়ের আত্মহত্যা

রাজারহাট প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের রাঘব মৌজার ৭ম শ্রেণির ছাত্রী হিরা খাতুন,বাবার সাথে অভিমান করে আত্নহত্যা করেছে। ১১ফেব্রুয়ারী সকালে পিতার সাথে অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
থানীয় সূত্রে জানা যায়,নাজিমখাঁন ইউনিয়নের রাঘব মৌজার মোঃহারুন মিস্ত্রির কন্যা হিরা খাতুন (১৩) ৭ম শ্রেণীর ছাত্রী। বুধবার দিবাগত রাতে তার বাবা মায়ের ঝগড়া লাগে,সেই ঝগড়া কে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বাবা হারুন মিস্ত্রি কন্যা হিরা কেও মারপিট করে।হিরা বাবার উপর রাগ করে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে।
রিপোর্ট লেখা পর্যন্ত রাজারহাট থানার ওসি রাজু সরকার জানান,লাশ ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে।




