রাজারহাটে প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর পেল ৭০ পরিবার

আশিকুর রহমান লিমন,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে ১৫০ টি’র মধ্যে প্রথমধাপে ৭০ টি গৃহহীন পরিবারকে নতুন ঘর, দুই শতাংশ জমির দলিল ও ঈদের উপহার সামগ্রী প্রদান করেন । প্রধানমন্ত্রীর উদ্বোধন করার পর পরই রাজারহাট উপজেলা পরিষদের হলরুমে ৭০ টি গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে নতুন ঘরের চাবি- দলিল ও ঈদ সামগ্রী সুবিধাভোগী পরিবার গুলোর হাতে তুলে দেন কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ রেজাউল করিম।
আরও উপস্হিত ছিলেন রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার জনাবা, নূরে তাসনিম, এসিল্যান্ড জনাবা, আকলিমা বেগম, রাজারহাট থানা অফিসার ইনচার্জ জনাব, মোঃ রাজু সরকার, ভাইস চেয়ারম্যান জনাব, আশিকুল ইসলাম সাবু মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা, ইয়াসমিন বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব, আলহাজ্ব শাহের উদ্দিন ধনী, সাধারণ সম্পাদক জনাব, আলহাজ্ব আবুনূর মোঃ আক্তারুজ্জামান,
উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জনাব, আলহাজ্ব চাষী আব্দুস ছালাম মাষ্টার, সদর ইউপি চেয়ারম্যান জনাব, মোঃ এনামুল হক, ছিনাই ইউপি চেয়ারম্যান সহঃ অধ্যাপক জনাব, সাদেকুল হক নূরু, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখার সভাপতি জনাব, আশিকুর রহমান (লিমন) প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব, রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।




