রাজারহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে নো মাস্ক নো এন্ট্রি জনসচেতনতামূলক কার্যক্রম

কুড়িগ্রাম প্রতিনিধি : সমগ্র কুড়িগ্রামে জেলায় একযোগে মহামারী করোনা ভাইরাসের(কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জনসচেতনতামূলক কার্যক্রম ’ কর্মসূচীর অনুষ্ঠিত করা হয়েছে।
বুধবার ১৮ নভেম্বর সকাল বারো ঘটিকায় উপজেলা পরিষদের গেটের সামনে রাস্তায় ব্যানার ঝুলিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়,করোনা প্রতিরোধে জনসাধারণের মাস্ক ব্যবহার বাধ্যতামুলোক করার লক্ষ্যে এই কর্মসূচীর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,
জনাব নুরে তাসনিম, উপজেলা নির্বাহী অফিসার রাজারহাট কুড়িগ্রাম। জনাব আকলিমা বেগম,সহকারী কমিশনার (ভুমি)
জনাব,সম্পা খাতুন,
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা,
জনাব শাহরিনা জাহান শিরীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজারহাট কুড়িগ্রাম।
জনাব মোঃ আশিকুর ইসলাম মন্ডল (সাবু) উপজেলা ভাইস চেয়ারম্যান রাজারহাট কুড়িগ্রাম।
এসময় আরো উপস্থিত ছিলেন,
বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারী কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ,মাধ্যমিক পর্যায়ের শিক্ষকবৃন্দ,প্রাথমিক পর্যায়ের শিক্ষকবৃন্দ,সাংবাদিক বৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণের সমন্বয়ে জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।




