রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে, কুড়িগ্রামের রাজারহাটে আন্তার্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় বর্নাঢ্য র্র্যালী ও রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। সেসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম সাবু, রাজারহাট থানার অফিসার্স ইনচার্জ মোঃ রাজু সরকার, কৃষি অফিসার সম্পা আক্তার, নির্বাচন অফিসার মোঃ মনোয়ার হোসেন, মহিলা বিষয়ক অফিসার, জয়ন্তী রাণী, ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, কবি ও শিক্ষক মোঃ সরোয়ার হোসেন।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



