slider

রাজাপুর উপজেলা চেয়ারম্যান’র মায়ের দাফন সম্পন্ন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রায়ত ড. এম এ হান্নান ফিরোজ এর রত্নগর্ভা পুরস্কার প্রাপ্ত গর্ভধারিণী রওশন হক (৯০) এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় বড়ইয়া ডিগ্রি কলেজ মাঠে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন দেয়া হয়। জানাজায় উপজেলা এবং এর বাহির থেকে তাদের আত্মীয়, সহকর্মী, বন্ধু বান্ধব, রাজনৈতিক নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ উপস্থিত থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। মৃত্যুকালে তিনি তার ৮ ছেলে ১ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, রওশন হক ১৬ জানুয়ারী ২০২৩ সোমবার ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১১ টায় ইন্তেকাল করেন। এই মহিয়সী রত্নগর্ভা মা তার জীবদ্দশায় সদালাপী, সদা হাস্যোজ্জ্বল, ধার্মিক, সত্যবাদী, দানশীল প্রকৃতির মানুষ ছিলেন। মরহুমা উপজেলার সম্ভ্রান্ত নাজেম আলী তালুকদার এর মেঝ কন্যা ও মো. ফজলুল হক মিঞা’র সহধর্মীনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button