slider

রাজাপুরে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারে মায়ের সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন
করেছেন মা লাইজু বেগম। রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে বুধবার সকাল ১১টায় তিনি এ সংবাদ সম্মেলন করেন। রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামের মালয়েশিয়া প্রবাসী বেল্লাল হোসেনের মেয়ে ১৪ বছর বয়সী স্কুল ছাত্রীকে গত ২১মে (রোববার) বিকেল ৫টার দিকে অপহরণ করা হয়। উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্কুলছাত্রীর মা লাইজু বেগম বাদী হয়ে অভিযুক্ত ছেলে ও তার মায়ের বিরুদ্ধে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নং ৪৪/২৩) দায়ের করেন। অভিযুক্তরা হলেন উপজেলার শুক্তাগড় এলাকার মো. শামীম হাওলাদারের ছেলে মো. তোহা (২২) এবং তার মা মাহিনুর বেগম (৩৫)।

সংবাদ সম্মেলনে মা লাইজু বেগম জানান, উপজেলার শুক্তাগড় এলাকার মালয়েশিয়া প্রবাসী মো.বেল্লাল হাওলাদারের মেয়ে ও শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী (১৪)কে স্কুল আসা-যাওয়ার সময় একই এলাকার তোহা উত্যক্ত করে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তোহার ভয়ে কিছুদিন পূর্ব থেকে মেয়েকে নিয়ে তার মা লাইজু বেগম বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি গ্রামে নানার বাড়িতে থাকতেন। ঘটনার দিন রোববার (২১ মে) বিকালে উত্তমপুর বাজারে পল্লী চিকিৎসক দেখিয়ে নানা সোহরাব সিকদারের সাথে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন অপহৃত ওই ছাত্রী। পথিমধ্যে উত্তমপুর গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় ইজিবাইক থামিয়ে নানাকে মারধর করে তোহা ও তার মা মাহিনুর বেগম লোকজন নিয়ে ওই ছাত্রীকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। সোহরাব সিকদার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ সময় মেয়েটি চিৎকার করলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। লাইজু বেগম আরো জানান, তার মেয়েকে এর আগেও একবার তোহা অপহরণ করেছিল। পরে তার মেয়ে পালিয়ে আসে। যার মামলা এখনও চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button