রাজহার ইউনিয়নে ক্ষতিগ্রস্থ কৃষকের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাহার গ্রামে ঈদের রাতের আঁধারে দুবৃর্ত্তরা আগাছা নাশক স্প্রে করে কৃষক ওবায়দুল,মেসের আলী,আলম মিয়ার ৪০শতাংশ জমির রোপা আমনধানের বলান চারাগুলো নষ্ট করে দেয়।এনিয়ে জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকাসহ অনলাইন মিডিয়ায় খরব প্রকাশিত হয়।
এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ-রেজা-ই মাহমুদের নির্দেশে উপজেলা কৃষি অধিদপ্তরের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। ও পরবর্তীতে কৃষকের সাথে ফোনে যোগাযোগ করে ইদ পরবর্তী প্রথম অফিসের কর্মদিবসে উপজেলা নিবাহী অফিসার আরিফ হোসেন ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের পক্ষে কৃষক ওবায়দুলকে১০ কেজি সল্প মেয়াদী ধানের বীজ,২৫ কেজি ইউরিয়া সার,১৫ কেজি টিএসপি সার, এমওপি সার ১০ কেজি, জিপসাম ১০ কেজি প্রদান করেন। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ মুন্নাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই মাহমুদ বলেন, যেহুতু দুবৃর্ত্তরা রাতের আঁধারে আগাছা নাশক স্প্রে করে কৃষকের ক্ষতি সাধান করেছে। কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই ক্ষতিগ্রস্থ কৃষকপরিবারকে সার ও বীজ সহায়তা করা হয়েছে।পাশাপাশি ক্ষতিগ্রস্থ কৃষক আইনী সহায়তা নিতে চাইলে আইনী সহায়তা করা হবে। কৃষকের সুখে-দুঃখে সবসময় পাশে থাকবে কৃষি বিভাগ।




