দূর্ঘটনাশিরোনাম

রাজশাহী চেম্বার ভবনে আগুন

রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবনের ৭ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মহানগরীর অলোকার মোড় এলাকার ভবনটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
রাজশাহী দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক জাকির হোসন বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না।
আগুনে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানাতে পারেননি এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button