Uncategorized

রাজনীতিকরা শিখতে পারেন…

সাইফুদ্দিন আহমেদ নান্নু:মানিকগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা চলছে। ৩০ বছরে ৩০তম সাধারণ সভা। সংবিধান অনুয়ায়ী গত ৩০ বছরে ১৫টি নির্বাচন হয়েছে সংবিধান নির্ধারিত সময়ে, গত ৩০ বছরে একবারও এর ব্যতিক্রম হয়নি।
কার্যকরী পরিষদের মেয়াদ দু বছরের। শেষ বছরের জুন মাসের শেষ সপ্তাহে কেবল সাংবাদিক সদস্যদের গোপন ভোটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী এবং পরাজিত প্রার্থীরা হাত মিলিয়ে, কোলাকুলি করে ফলাফল মেনে নিয়েছেন। সংবিধান অনুযায়ী কোন রাজনৈতিক দলের,কোন স্তরের কোন পদ-পদবী,কমিটিতে নাম থাকলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
মূলধারাই বলি আর অন্যকিছুই বলি,পরিচিত,প্রতিষ্ঠিত সব গণমাধ্যমকর্মীরাই একসাথে,এক ছাদের নীচে আছেন ।
সংগঠনের আয়,ব্যয়, অডিট ব্যাংকের মত স্বচ্ছ। দ্বিবার্ষিক সাধারণ সভায় আয় ব্যয়ের হিসাব,অডিট রিপোর্ট,উপস্থাপন ও সাধারণ সদস্যদের মাধ্যমে চূড়ান্তভাবে অনুমোদন করিয়ে নিতে হয়।
দৃষ্টান্তগ্রাহ্য বিষয় এটাই যে, গত ৩০টি বছরে ১৫টি নির্বাচন সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে বিতর্কহীনভাবে ২বছর পরপর নির্ধারিত সপ্তাহেই অনুষ্ঠিত হয়েছে।
পাশাপাশি ৩০ বছরে কোন বিভক্তিরেখা এই সংগঠনকে স্পর্শও করেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button