শিরোনামশীর্ষ সংবাদ

রাজধানীসহ সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসামে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।
রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হওয়ার খবর পাওয়া গেছে। রংপুর, লালমনিরহাট, চাঁদপুর, বগুড়াসহ বিভিন্নস্থানে ভূমিকম্প হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ভূমিকম্পের এর আগে ১০টা ২৫ নাগাদ কম্পন অনুভূত হয়েছে ভারতের উত্তরবঙ্গ ও কলকাতায়। কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার থেকে শুরু করে মালদহ মুর্শিদাবাদেও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button