মহানগরশিরোনাম

রাজধানীর বাজারে ভিড় সড়কে ভয়াবহ যানজট

রাজধানীতে যানজটের জন্য দোষারোপ করা হয় গণপরিবহনকে। করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞা থাকায় রাস্তায় গণপরিবহন নেই। কিন্তু মোড়ে মোড়ে তৈরি হয়েছে তীব্র যানজট। বাজারে ধুম লেগেছে ঈদের কেনাকাটার। শপিং মলে উপচে পড়া ভিড়। ঢাকা যেন তার চেনা রূপ ফিরে পেয়েছে।
সোমবার (১৮ মে) সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়কে টুকরো টুকরো যানজট তৈরি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানযট বাড়তে থাকায় যানজটে দৈর্ঘ্য বেড়েই চলে। করোনা ঝুঁকিকে তোয়াক্কা না করেই ঈদের কেনাকাটায় বেরিয়ে পড়াতে এই যানজট তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
করোনা দূর্যোগ শুরুর পর এদিনই রাস্তায় সর্বাধিক যানজট আর ভিড় চোখে পড়ে। আর এদিনে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হলো, দেশে একদিনে সর্বোচ্চ ১৬০২ জন আক্রান্ত ও ২১ জন মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button