sliderমহানগরশিরোনাম

রাজধানীবাসীর ইংরেজি নতুন বছর উদযাপন, ফানুস পড়ে অগ্নিকাণ্ড

পতাকা ডেস্ক : শুরু হলো ইংরেজি নববর্ষ ২০২৩ এর যাত্রা। ফানুস এবং আতশবাজির মাধ্যমে পৃথিবীর মন্দকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানালো রাজধানীবাসী।

নতুন বছর বরণ উপলক্ষ্যে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও পটকাবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবুও পুরনোকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় ফুটানো হয় আতশবাজি ও পটকা, আকাশে ওড়ানো হয় ফানুস।  
শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরো, শেরেবাংলা নগর, আগারগাঁও, মিরপুর, রামপুরা, বাড্ডা, পুরান ঢাকার চকবাজার, তাঁতী বাজার, চানখারপুল, বংশাল, ধোলাইখাল, সূত্রপুর, নারিন্দা, যাত্রাবাড়িসহ বিভিন্ন এলাকায় থার্টি-ফার্স্ট নাইটের আনন্দ উল্লাসের অংশ হিসেবে আতশবাজি ও পটকা ফোটাতে দেখা গেছে। 

ফানুস পড়ে ঢাকার লালবাগ-সদরঘাটে অগ্নিকাণ্ড
ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে উড়ানো ফানুস পড়ে পুরান ঢাকার লালবাগ ও সদরঘাট এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে। শনিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সদরঘাটের হকার্স মার্কেটের ছাদে একটি ফানুস পড়ে আগুন ধরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়, তবে যাওয়ার আগেই আগুন নিভে যায়। একইভাবে লালবাগে লাগা আগুনও কিছুক্ষণের মধ্যে নিভে যায়।

তিনি জানান, মিরপুরে একটি ছোট আগুনের খবর পাওয়া গেলেও সেটি ফানুস থেকে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

গত বছর থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো ফানুস পড়ে রাজধানীর প্রায় ১০টি স্থানে অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এজন্য এবার রাজধানীতে ফানুস উড়ানো ও আতশবাজির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ডিএমপি। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার সন্ধ্যা পর থেকে নগরবাসী ফানুস ও আতশবাজি দিয়ে উল্লাসে মেতে উঠে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button