রাজনীতি

রাজধানীতে যুবদলের বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেয়া সাজা প্রত্যাহারে দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর উত্তর যুবদলের একটি বিক্ষোভ মিছিল মগবাজার মোড় থেকে শুরু হয়ে বাংলামটরে গিয়ে শেষ হয়।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ও সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল রিয়াদসহ যুবদল ঢাকা মহানগর উত্তরের অসংখ্য নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ অবিলম্বে খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button