জাতীয়শিরোনাম

রাজধানীতে গণপরিবহন চালুর দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

গণপরিবহন চালু করার দাবিতে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা।
শনিবার (৯ মে) বেলা ১১টা থেকে প্রায় একঘণ্টা পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, করোনা পরিস্থিতিতে অনেক কিছু শিথিল করে দেওয়া হয়েছে। অফিস আদালত, দোকানপাট, পোশাক কারখানাসহ অনেক কিছু খুলে দেওয়া হয়েছে। কিন্তু পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে রাখা হলেও তাদের কোনও সহায়তা দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, পরিবহন মালিকরা শ্রমিকদের কোনও খোঁজ খবর নিচ্ছেন না। এর প্রতিবাদে তারা সড়কে অবস্থান নিয়েছিলেন। ঘণ্টাখানেকের মতো থাকার পর তারা চলে যায়।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button