slider

রাঙ্গামাটিতে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্টা বার্ষিকী পালন

মোঃ হাবীব আজম, রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটিতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজ ঐতিহাসিক ২৩ জুন। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া দেশের প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি এবার পা রাখছে ৭৪ বছরে।
১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ প্রতিষ্ঠার মধ্যদিয়ে এই রাজনৈতিক দলটির যাত্রা শুরু হয়। পরে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটাতে এর নাম ‘আওয়ামী লীগ’ করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুসা মাত্ববরের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক রফিক তালুকদার, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, সাবেক জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, সাবেক জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মমতাজ উদ্দীন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মাহফুজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাউয়াল উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, জেলা যুব লীগের সহ সভাপতি আশীস কুমার নব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন সম্পন্ন হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button