অর্থনৈতিক সংবাদ

রাঙ্গামাটিতে অ্যাপ্রেন্টিসশিপ কর্মশালা শুরু

রাঙ্গামাটিতে মোটেল জর্জে শুরু হলো দুইদিন ব্যাপী অ্যাপ্রেন্টিসশিপ বিষয়ক কর্মশালা। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান শুক্রবার সকালে এ কর্মশালার উদ্বোধন করেন।
সবার জন্য যথোপযুক্ত কর্মসংস্থান নিশ্চিতকরণ ও মাথাপিছু রেমিট্যান্স বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো ‘কর্মসংস্থানের জন্য দক্ষতা’। ‘সমাজের কোন অংশকে বাদ দিয়ে উন্নয়ন নয়’ প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে মূলমন্ত্র ধরে এটুআই প্রোগ্রামের তরফ থেকে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশের প্রেক্ষাপটে কারখানায় হাতে-কলমে প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে কাজ শেখার পদ্ধতিটি একটি নতুন ধারণা। উন্নত দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, জার্মানিসহ অন্যান্য দেশের কারখানার উৎপাদন সক্ষমতা বাড়ার ক্ষেত্রে অন্যতম কারণ হল শিক্ষাপ্রতিষ্ঠান/কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলির সঙ্গে ইন্ডাস্ট্রিগুলির সংযোগস্থাপন। যার ফলে শিক্ষার্থীরা সনাতন পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে কারিগরি শিক্ষা লাভ করে। এতে কারখানার উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।
এই পদ্ধতির প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে একজন অ্যাপ্রেন্টিস (শিক্ষানবিশ) কারখানায় সপ্তাহে ৫দিন হাতে-কলমে কাজ শিখে এবং একদিন তাত্ত্বিক প্রশিক্ষণ গ্রহণ করে। এর ফলে কারখানা পরিবেশে কাজ করার সুযোগ তৈরি হয়, কারখানা ভীতি কমে আসে এবং আস্থা তৈরি হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অ্যাপ্রেন্টিসশিপ আইন তৈরি করা হয়েছে যার জন্য প্রয়োজন কার্যকর প্রয়োগ। এই আইন প্রণয়নের জন্য এটুআই প্রোগ্রাম, ইন্ডাস্ট্রি এবং সরকার যৌথ ভাবে কাজ শুরু করেছে।
জাতীয় সক্ষমতা বাড়াতে পরিবেশ উন্নয়নে শিল্পের দক্ষতা প্রাপ্তবয়স্ক যুব নারী ও পুরুষদের অধিকহারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আইএলও এর ‘বি-সেপ’ প্রকল্পের লক্ষ্য। বর্তমানে বি-সেপ প্রকল্পের কারিগরি সহযোগিতায় এটুআই প্রোগ্রাম বাংলাদেশের ৫০টি উপজেলায় মোট ৩৬০০ শিক্ষানবিশ গড়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করে যাচ্ছে।
দুইদিন ব্যাপী এই কর্মশালায় ৫০টি উপজেলার ১০০ জন শিক্ষানবিশ সমন্বয়কারী এবং প্রশিক্ষকগণ অংশ নেবেন। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা উপজেলা পর্যায়ে অপ্রতিষ্ঠানিক শিক্ষানবিশ কর্মসূচি সঠিক ভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবে।
উদ্বোধনী অধিবেশনে প্রোগ্রাম অফিসার তানজেল আহসান বি-সেপ প্রকল্প উপস্থাপন করেন। টেকনিক্যাল অধিবেশনে এটুআই প্রোগ্রামের ন্যাশনাল কনসালটেন্ট ফিরোজ আলম মোল্লা টেকনিক্যাল বিষয়ে ধারণা দেন। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এটুআই প্রোগ্রামের পলিসি এক্সপার্ট আসাদ-উজ-জামান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button