slider

রাঙ্গামাটিতে অস্ত্রসহ পিসিজেএসএস’র সন্ত্রাসী আটক

মোঃ হাবীব আজম, রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি সদরে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে অংসা মারমা (৪২) নামের সন্তু গ্রুপের নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) এক স্বশস্ত্র সদস্যকে আটক করেছে।
শনিবার (৫নভেম্বর) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।
তিনি বলেন, শনিবার দুপুরে নিরাপত্তা বাহিনীর একটি দল রাঙ্গামাটি সদরের দুর্গম নয়াদম এলাকায় অভিযানে নামে। অভিযানে ওই এলাকা থেকে পিসিজেএসএস’র স্বশস্ত্র সদস্য অংসা মারমাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওইদিন রাতে তাকে থানায় হস্তান্তর করা হয়।
এসময় তার কাছ থেকে একটি দেশীয় রাইফেল, ৪টি এ্যামোনিশন, একটি রামদা, একটি চাঁদা আদায়ের রশিদ, জাতীয় পরিচয় পত্র, একটি স্মাট ফোন, একটি কম্ব্যাট হাফ প্যান্ট এবং নগদ দুই হাজার ৬০০টাকা জব্দ করা হয়।
ওসি কবির হোসেন আরও বলেন, এই ঘটনায় থানায় তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা দায়ের করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button