slider

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে সমন্বয় সভা

মোঃ হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী সিনিয়র কমিশনার রিন্টু বিকাশ চাকমা, পুলিশ সুপারের প্রতিনিধি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, রাঙামাটি সরকারী কলেজের প্রতিনিধি সহকারী অধ্যাপক শান্তনু চাকমা, রাঙামাটি সরকারী মহিলা কলেজের প্রতিনিধি প্রভাষক রুপক খীসা, এনএসআই এর সহকারী পরিচালক রেজওয়ানুল হক, ডিএসবি এর ইমদাদুল হক, রাবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, রাবিপ্রবি প্রক্টর জুয়েল সিকদার, জিএসটি ফোকাল পয়েন্ট ড. নিখিল চাকমা, সহকারী রেজিস্ট্রার মাহবুব আরা, সহকারী রেজিস্ট্রার কামরুল হাসান, সহকারী রেজিস্ট্রার নৃপেন চাকমা, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক তানজিম মাহমুদ, ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক রাজিব হোসেন, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক লিটন দেব এবং রাবিপ্রবি’র সেকশন অফিসার রিপুল চাকমা।
মঙ্গলবার (২৬ জুলাই)সকাল সাড়ে ১০টায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্ণার এর সভাকক্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুস্থভাবে সম্পাদনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা’র সভাপতিত্বে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় জিএসটি ভর্তি পরীক্ষা সংক্রান্ত আইন শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা ও কেন্দ্র/ উপকেন্দ্রের পরীক্ষা ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত সদস্যগণ সুষ্ঠভাবে পরীক্ষা আয়োজনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এবারের জিএসটি ভর্তি পরীক্ষায় রাবিপ্রবি’র তত্ত্বাবধানে মোট ৫,২৬৯ জন পরীক্ষার্থী রাঙামাটি শহরের রাবিপ্রবি কেন্দ্রসহ ৪টি উপ-কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপ-কেন্দ্রগুলো হচ্ছে রাঙামাটি সরকারি কলেজ, রাঙামাটি সরকারি মহিলা কলেজ, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এবং রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button