
মোঃ কামরুল ইসলাম, রাংগামাটি প্রতিনিধি: দীর্ঘ দেড় মাস ধরে কাপ্তাই হ্রদের পানিতে নিমজ্জিত আছে রাঙামাটির প্রতীকী ঝুলন্ত সেতু।
বর্ষার অতিরিক্ত পানির কারণে এই দৃশ্য এখন প্রায় প্রতিবছরই ঘটে চলেছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বর্তমানে সেতুতে ওঠার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।
রাঙামাটির সৌন্দর্যের অন্যতম আকর্ষণীয় এই সেতু এখন শুধু পানির নিচে ডুবে রয়েছে।



