
মোঃ কামরুল ইসলাম রানা,রাঙ্গামাটি : রাঙামাটিতে নির্ধারিত সিএনজি ভাড়া থাকা সত্ত্বেও বহু চালক তা অমান্য করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। শুধু তাই নয়, প্রতিবাদ করলে তারা যাত্রীদের সাথে অশালীন আচরণ পর্যন্ত করছে।
জনসাধারণের দীর্ঘদিনের দাবি প্রতিটি সিএনজিতে যেন সুস্পষ্টভাবে নির্ধারিত রেট চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হয়। কিন্তু সিএনজি সমিতি ও প্রশাসনের তদারকির অভাবে এই নৈরাজ্য অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক এক ঘটনায়, হ্যাপি মোড় থেকে কলেজ বাজার পর্যন্ত সরকারি নির্ধারিত ভাড়া অমান্য করে ১৫ টাকা দাবি করে এক চালক। যাত্রী ভাড়া তালিকা দেখতে চাইলে উক্ত চালক অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর চট্টগ্রাম-১১-৩৭৭০।
এমন আচরণ শুধু যাত্রী ভোগান্তি বাড়াচ্ছে না, বরং আইন-শৃঙ্খলার চরম অবমাননা করছে। প্রশাসন ও সিএনজি সমিতিকে অবিলম্বে এই অনিয়ম ও দুর্ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে—অন্যথায় যাত্রীদের ক্ষোভ বিস্ফোরণের পর্যায়ে পৌঁছাবে।




