sliderস্থানিয়

রাঙামাটিতে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কর্মশালা

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার উদ্যোগে ট্রেনিং, কর্মশালা ও কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌর প্রশাসক ও উপ-সচিব মোঃ মোবারক হোসেন (পারভেজ)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার রাঙামাটি জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মান্নান (রানা)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার আল হক, পরিবেশ ও মানবাধিকার কর্মী মোহাম্মদ আবুল কাশেম এবং অরুপ মুসুদ্দি।

এছাড়াও কাপ্তাই উপজেলা থেকে অংশ নেন উপদেষ্টা রুবাইয়েত আকতার আহমেদ, উপজেলা সভাপতি সুপর্না বারই এবং অংথুই থেয়ানং। পাশাপাশি নানিয়ারচর ও বুড়িঘাট উপজেলা থেকে আগত সদস্যবৃন্দও কর্মশালায় যোগ দেন।

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন,মানবাধিকার নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এ ক্ষেত্রে সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণ অপরিহার্য। এই ধরনের উদ্যোগ নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বক্তারা আরও বলেন, পার্বত্য অঞ্চলের মানুষ নানা সমস্যা ও বঞ্চনার শিকার। এ অবস্থায় মানবাধিকার রক্ষায় সংগঠন ও নাগরিক সমাজকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের মধ্যে কার্ড ও সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজনের মাধ্যমে মাঠপর্যায়ের মানবাধিকার কর্মীদের আরও প্রশিক্ষিত ও কার্যকর করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button