sliderস্থানিয়

রাঙামাটিতে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি পার্বত্য জেলায় বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ করেছে জেলা যুবদল। ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন সংগঠনের নেতা-কর্মীরা।

শনিবার ডিসি অফিস এলাকা থেকে আমানত বাগ মাদ্রাসা পর্যন্ত বিভিন্ন পাড়া-মহল্লায় এ গণসংযোগ পরিচালিত হয়। ভোটারদের হাতে প্রচারপত্র তুলে দিয়ে প্রার্থী দীপেন দেওয়ানের যোগ্যতা, অভিজ্ঞতা ও উন্নয়ন-দৃষ্টিভঙ্গি তুলে ধরেন নেতারা।

অ্যাডভোকেট দীপেন দেওয়ান রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক। তিনি বিচার বিভাগে দীর্ঘ কর্মজীবনে সিনিয়র যুগ্ম জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। গণসংযোগকালে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি বিচারক হিসেবে সততা ও দক্ষতার বিষয়গুলোও ভোটারদের সামনে উপস্থাপন করা হয়।

গণসংযোগ কার্যক্রমে রাঙামাটি জেলা যুবদলের নেতা-কর্মীরা ব্যাপক সংখ্যায় অংশ নেন। জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ শাহাআলম এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একটি বড় দল প্রচারণায় অংশগ্রহণ করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- মোহাম্মদ নুরুন্নবী, ইফতিকার আলম রুবেল, মোহাম্মদ শাহাদৎ, মোঃ আব্দুল হামিদ, মোহাম্মদ রফিক, মোঃ মেহেদী হাসান, সাইফুল উদ্দিন, মোহাম্মদ জসিম, মোহাম্মদ নজরুল, মোহাম্মদ বাবু বক্স, মোহাম্মদ বাবু, মোঃ ইকবাল হোসেন, মোহাম্মদ মাসুম, মোঃ মাহবুব বিশ্বাস, মোহাম্মদ ফিরোজ, বাপ্পি রক্ষিত, মোহাম্মদ জহির আলম, মোঃ শাহাজাহান, মোঃ আশরাফুল, মোহাম্মদ নাসির উদ্দিন রেজা, মোঃ সুমন, মোহাম্মদ বাচ্চু, মোহাম্মদ আলী, মোহাম্মদ ফয়সাল, শুভ দে সাগর, মোঃ রিপন, মোঃ হানিফ, মোঃ রাজু।
এ ছাড়া প্রচারণায় যুক্ত হন ৯নং ওয়ার্ড যুবদলের মোঃ শিপন মিয়া।

নেতা-কর্মীরা জানান, রাঙামাটির সার্বিক উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে তাঁরা প্রতিটি এলাকায় গিয়ে ভোটারদের সাথে যোগাযোগ করছেন। অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিজয়ী করতে শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে সক্রিয় থাকবেন বলেও জানান তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button