রাঙামাটিতে ধর্ষণ বিরোধী মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা

রাঙামাটি প্রতিনিধি : “ধর্ষণ ও বলৎকার বিরোধী বাংলাদেশ চাই,ধর্ষক ও বলাৎকারের শাস্তি ফাসি চাই” এই প্রতিপাদ্যে রাঙামাটিতে ঘন্টাব্যাপী ধর্ষণ বিরোধী মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলা শাখা।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষনেরর প্রতিবাদ জানানোর পাশাপাশি ধর্ষকদের একমাত্র শাস্তি ফাসি দাবি করেন।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ এখন ধর্ষকের অভয়ারণ্য। ক্রমাগত বিচারহীনতা ও শাস্তিহীনতাই এর জন্য দায়ী।একমাত্র ইসলামী আইন শরিয়া প্রয়োগ করলে দেশ থেকে ধর্ষণ উঠে যাবে।
এসময় বাংলাদেশ ইসলামী জেলা ছাত্রসেনার রাঙামাটি জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন মুন্না,সহ সভাপতি ইউসুফ আলী,সাধারণ সম্পাদক শাহজাদা সৈয়দ মুহাম্মদ আব্দুল বারী,সাংগঠনিক মোহাম্মদ আব্দুল জলিল,জেলা যুবসেনার সভাপতি আলী খান,সাধারণ সম্পাদক ইয়াছিন রানা সোহেল,যুবসেনার কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ আখতার হোসেন চৌধুরী,জেলা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি মাওলানা সফিউল আলম আলকাদেরী,সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ওসমানী ও যুগ্ন সাধারণ সম্পাদক এম মুস্তাফা হেজাজী সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



