sliderস্থানিয়

রাঙামাটিতে জামায়াতের ফলজ চারা বিতরণ

রাঙামাটি প্রতিনিধি : পরিবেশ রক্ষায় সামাজিক দায়িত্ববোধ থেকে রাঙামাটিতে ফলজ চারা বিতরণ কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টায় রাঙামাটি পৌরসভা ৬নং ওয়ার্ডের উদ্যোগে স্থানীয় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পৌর শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য, পৌর জামায়াতের অফিস সম্পাদক এবং ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সাজ্জাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আব্দুল মান্নান, বাজার ইউনিট সেক্রেটারি নবী হোসেন, মাদ্রাসা ইউনিট সভাপতি রুবেল হোসেন এবং মুসলিমপাড়া ইউনিট সভাপতি তানজিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “গাছ লাগানো শুধু ধর্মীয় দায়িত্ব নয়, এটি মানুষের জন্য একটি সামাজিক দায়বদ্ধতা। আল্লাহর সৃষ্টি সংরক্ষণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পরিবেশ রেখে যাওয়া আমাদের কর্তব্য।”

তাঁরা আরও জানান, বৃক্ষরোপণ কর্মসূচি একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। প্রতিটি গাছ ভবিষ্যতে খাদ্য, অক্সিজেন এবং ছায়া দেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মসূচির শেষ পর্যায়ে উপস্থিত সাধারণ মানুষের মাঝে আম, কাঁঠাল, লিচু, আমড়া, পেয়ারা সহ বিভিন্ন প্রজাতির ফলজ চারা বিতরণ করা হয়। এতে স্থানীয় জনগণ ব্যাপক উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন।

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে সহায়ক হবে। বিশেষ করে পাহাড়ি এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়ন নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের কর্মসূচি দরকার।
অনুষ্ঠানে ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button