slider

রাঙামাটিতে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নয়নকরণ রোভিং সেমিনার

মোঃ হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি : প্রত্যন্ত অঞ্চলের সাধারণ কৃষকরা যাতে আধুনিক কৃষি পদ্ধতি বিষয়ে ও সকল কৃষি তথ্য যথাসময়ে পায় এই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ থেকে সঠিক বার্তা প্রেরনের আহবান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি বলেন, যথাযথভাবে কৃষি তথ্য গ্রহণ ও বাস্তবায়নের ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে কৃষিজ উৎপাদন রক্ষা পাবে। মঙ্গলবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে (এনেক্স ভবন) জেলা কৃষি তথ্য পদ্ধতি উন্নয়নকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তপন কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামসহ বিভিন্ন উপজেলা থেকে আগত প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, বর্তমান সরকারের সকল কার্যক্রম ডিজিটালাইজেশনের কারণে কৃষকরা আসন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হচ্ছে। তিনি সারা বিশ্বের অর্থনৈতিক মন্দার পরেও সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার কারণে দেশ খাদ্য ঝুকি মুক্ত হয়েছে বলে মন্তব্য করেন। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবেলার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বানের পাশাপাশি মৌসুম অনুযায়ী বাস্তবসম্মত প্রকল্প গ্রহণ করে সম্পাদনের জন্য অনুরোধ জানান।
এ সময় বিভাগীয় প্রধানগণ প্রাণিসম্পদ, মৎস্যসম্পদ এবং কৃষি বিভাগের ভবিষ্যৎ প্রকল্পের কার্যক্রম স্লাইড শোর মাধ্যমে উপস্থাপন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button