sliderস্থানিয়

রাঙামাটিতে আদিবাসী স্বীকৃতির আড়ালে ষড়যন্ত্রের অভিযোগে পিসিসিপির মানববন্ধন

মোঃ কামরুল ইসলাম রাংগামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরের বনরুপা সিএনজি স্টেশন চত্বরে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি পৌর শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সংগঠনের পৌর শাখার সভাপতি পারভেজ মোশাররফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন— আদিবাসী স্বীকৃতির দাবির আড়ালে একটি মহল দেশের সার্বভৌমত্ববিরোধী অপতৎপরতা চালাচ্ছে।

সমাবেশে বক্তারা পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ এবং সংবিধানে উল্লিখিত উপজাতি শব্দের ব্যবহার বজায় রাখার আহ্বান জানান। তারা আরও বলেন— বাংলাদেশে সবাই বাংলাদেশী, কেউ আলাদা জাতিসত্তা দাবি করতে পারে না।
কর্মসূচিতে বিভিন্ন স্লোগানে পাহাড়ে শান্তি, স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য রক্ষার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button