আন্তর্জাতিক সংবাদশিরোনাম

রাখাইনে সৈন্য সমাবেশ, ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

আন্তর্জাতিক সীমান্তে মিয়ানমারের সেনাদের সন্দেহজনক উপস্থিতি দেখা গেছে। বিনা উসকানিতে এভাবে সীমান্তের কাছে নতুন করে সেনাসমাবেশের প্রতিবাদে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে রবিবার তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত শুক্রবার ভোর থেকে মাছ ধরার ট্রলারে করে মিয়ানমারের সেনাদের সন্দেহজনক গতিবিধি লক্ষ করেছে বাংলাদেশ। সীমান্ত এলাকায় অন্তত তিনটি পয়েন্টে গত কয়েক দিনে মিয়ানমার সৈন্যদের উপস্থিতি দেখা গেছে।
এ প্রেক্ষাপটে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে সন্দেহজনক এসব তৎপরতা বন্ধ করে দুই দেশের মধ্যে ভুল–বোঝাবুঝি অবসানের জন্য দেশটিকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছে বাংলাদেশ।
মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক দেলোয়ার হোসেন বলেন, আমরা উনাকে ডেকেছিলাম এবং আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। বলেছি, তিনি যেন যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেন।
সুত্র : দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button