
মোবাইল ফোন ট্র্যাকিং, কল ও ক্ষুদে বার্তায় বাধা দিতে পারে এমন এক ধরনের রহস্যময় গুপ্তচর কিটসের সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের আকাশ এবং পার্শ্ববর্তী এলাকায় রহস্যময় এক রশ্মি দেখা গেছে।
ওয়াশিংটনের আকাশে স্টিংরেজ দেখতে পেয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এ ধরনের আলোক রশ্মির সাহায্যে মোবাইল ফোন ব্যবহারকারীর অবস্থান ও মোবাইল ফোনের তথ্য-উপাত্তও সংগ্রহের পর বার্তা পাঠানো যায়।
ট্র্যাক করা মোবাইল ফোনের আশ-পাশের পথচারীদের মোবাইলের তথ্যও সংগ্রহ করা যায়। ওই আলোক রশ্মি বিদেশি গুপ্তচর কিংবা অপরাধীরা ব্যবহার করে থাকতে পারেন।




