রাজনীতিশিরোনাম

এরশাদের আসনে বিপুল ভোটে সাদের জয়

জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আসন রংপুর-৩ এর উপ-নির্বাচনে তার পুত্র রাহগির আল মাহি এরশাদ (সাদ) বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
শনিবার (৫ অক্টোবর) দিনব্যাপী ভোটগ্রহণের পর সন্ধ্যায় রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাহাতাব উদ্দীন এই ঘোষণা দেন।
নির্বাচন কমিশনের এই কর্মকর্তা বলেন, রংপুর-৩ আসনের মোট ১৭৫টি কেন্দ্রে জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদ (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট। আর বিএনপির প্রার্থী রিটা রহমান পেয়েছেন (ধানের শীষ প্রতীক) ১৬ হাজার ৯৪৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মকবুল শাহরিয়ার (মটরগাড়ি প্রতীক) পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট পেয়েছেন। ফলাফল অনুযায়ী সাদ এরশাদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button