শিরোনাম

রমেকে নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৩৭ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৭ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ৩০ জন, গাইবান্ধায় ৫ জন, লালমনিরহাটে ১ জন ও ময়মনসিংহের ১ জন রয়েছেন।
রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন, রংপুর তাজহাট থানার ৬ পুলিশ সদস্য, যাদের বয়স ৩৫ থেকে ২১ বছরের মধ্যে। রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা, ট্রাফিক বিভাগসহ ৬ পুলিশ সদস্য, যাদের বয়স ২৫ থেকে ৪৪ বছরের মধ্যে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ (৫৪), ঠিকাদারপাড়ার এক পুরুষ (৫৫), মাহিগঞ্জের এক বৃদ্ধ (৬০), গোবিন্দগঞ্জ বুজরুক বোয়ালিয়ার এক পুরুষ (৩৪), সুন্দরগঞ্জের এক পুরুষ (৫০), গাইবান্ধা সদরের এক নারী (৩২), আরটিআই কর্ণারে চিকিৎসাধীন সুলতান মোড়ের এক নারী (৩৭), রংপুর জর্জ কোর্টের এক যুবক (২৬), রংপুর সিভিল সার্জন অফিসে সংযুক্ত ময়মনসিংহের কালিপুর বাজারের এক পুরুষ (৩০), সার্কিট হাউজ লেনের এক যুবক (২৭), ডিসিএ ট্রেজারী চালান শাখার এক পুরুষ (৩২), রংপুর সিটি কর্পোরেশনের এক নারী (৪২), মন্ডলপাড়ার এক পুরুষ (৫৭), আলমনগরের এক বৃদ্ধা (৬৪), এক নারী (২৭), শালবনের এক কিশোর (১৫), গুপ্তপাড়ার এক পুরুষ (৪০), বর্ধনকুঠির রোডের এক পুরুষ (৫৮), কেরানীপাড়ার এক পুরুষ (৩১), সেনপাড়ার এক পুরুষ (৩০), মিঠাপুকুর জায়গীরহাটের এক পুরুষ (৪২), গঙ্গাচড়া সমাজসেবা কার্যালয়ের এক পুরুষ (৫১)।
গাইবান্ধা জেলায় আক্রান্তরা হলেন, সাদুল্ল্যাপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৪৫), সাদুল্ল্যাপুর জামালপুরের এক নারী (৩২)।
এছাড়া লালমনিরহাট কালিগঞ্জ কাশিরামের এক পুরুষ (৩৮) নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার এতথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৮৭ জন, সুস্থ্ হয়েছেন ১ হাজার ৯৮০ জন ও মারা গেছেন ৩৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button