sliderরাজনীতিশিরোনাম

রমজান হলো মানুষের অধিকার আদায়ের মাস-ড. নাকিব

পতাকা ডেস্ক: রমজান মাস হলো যে সব গরীব মানুষ তিনবেলা না খেয়ে ক্ষুধায় কষ্ট পায়, তাদের সে কষ্ট অনুভবের মাস, যাতে করে তাদের প্রতি আমরা সমব্যাথী হতে পারি। এবি পার্টির এই গনইফতার কোন ধনী মানুষের জন্য নয়, বরং ভুখা, নাঙ্গা অসহায় মানুাষের জন্য। এবি পার্টি আয়োজিত মাসব্যাপী গণইফতারে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নাকিব মোহাম্মদ নাসরুল্লাহ আজ এসব কথা বলেন।
পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে মাসব্যাপী চলছে এই গণ ইফতার কার্যক্রম। এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত গণ ইফতারে সভাপতিত্ব করেন পার্টির যুগ্ম আহবায়ক প্রফেসর মেজর (অব.) ডা. আবদুল ওহাব মিনার।এতে আরো বক্তব্য রাখেন এবি পার্টি এর কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও ঢাকা মহানগরী দক্ষিনের আহবায়ক বিএম নাজমুল হক ও এবি পার্টি এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা।
প্রধান অতিথি অধ্যাপক ড. নাকিব মোহাম্মদ নাসরুল্লাহ তার বক্তব্যে বলেন, রমজান মাস হলো যে সব গরীব মানুষ তিনবেলা না খেয়ে ক্ষুধায় কষ্ট পায়, তাদের সে কষ্ট অনুভবের মাস, যাতে করে তাদের প্রতি আমরা সমব্যাথী হতে পারি। এবি পার্টির এই গনইফতার কোন ধনী মানুষের জন্য নয়, বরং ভুখা, নাঙ্গা অসহায় মানুাষের জন্য। এজন্য এবি পার্টি ধন্যবাদ পাওয়ার যোগ্য।

বিএম নাজমুল হক বলেন, আপনারা যারা অধিকার হারা তারা যদি এগিয়ে আসেন তাহলে এবি পার্টি এর নেতৃত্বে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্রে পরিনত করবো ইন শা আল্লাহ।
সভাপতির বক্তব্যে প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার বলেন, ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন, খাদ্যহীন যার দায়িত্ব সরকারের। অথচ আওয়ামীলীগ সরকার জনগণের দায়িত্ব নিয়ে নির্বিকার। তারা জনগণের ভোটের অধিকার হরণ করে, দেশের সম্পদ লুট করে বিলাবহুল জীবন যাপন করছে। এমপিদের বউরা বেগম পাড়ায় থাকে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণ তার অধিকার ফিরে পাবেনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button