বিনোদন

রঙিন পাতায় মোনালিসা

গেলো সপ্তাহেই দেশে ফিরেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা। দেশে ফিরেই পহেলা বৈশাখের দিন তিনি মাকে সঙ্গে নিয়ে ঘুরে বেরিয়েছেন বৈশাখ’কে ঘিরে নানান আয়োজনে। দেখা করেছেন দীর্ঘদিনের সহকর্মী, পরিচালক এবং অন্যান্য কলাকুশলীদের সঙ্গে।
তবে মোনালিসা এখনো অভিনয়ে ফিরেননি। করেননি নতুন কোন বিজ্ঞাপনেরও কাজ। শিগগিরই অভিনয়ে ফিরবেন বলেন জানান তিনি।
দেশে ফিরেই প্রথম তিনি এনটিভি’তে প্রচার চলতি বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘রঙিন পাতা’র রেকর্ডিং-এর কাজে অংশ নিলেন।
গত ১৬ এপ্রিল রাতে তিনি রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত এনটিভি’র প্রধান কার্যালয়ে মোনালিসা এই অনুষ্ঠানের রেকর্ডিং-এর কাজে অংশ নেন। ‘রঙিন পাতা’ এনটিভিতে প্রচার চলতি একটি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান।
নাইস নূরের গ্রন্থনা ও গবেষণায়, কাজী মোস্তফার প্রযোজনায় এই অনুষ্ঠানে একজন শিল্পী ও একজন বিনোদন সাংবাদিক অতিথি হিসেবে উপস্থিত থাকেন।
সেই ধারাবাহিকতায় মোনালিসার সঙ্গে এবার সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন অভি মঈনুদ্দীন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তৌহিদা শ্রাবণ্য। দৈনিক আজকের কাগজে ২০০০ সালে কাজ করার সুবাধে অভি মঈনুদ্দীনের সঙ্গে পরিচয় হয় মোনালিসার।
সেই থেকে এখন পর্যন্ত তাদের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। সম্পর্কে অভি মঈনুদ্দীন ও মোনালিসা মামা ভাগ্নি। আর সেই মামা ভাগ্নির চমৎকার আলাপচারিতাই উঠে এসেছে ‘রঙিন পাতা’র বিশেষ এই পর্বে।
অনুষ্ঠানটিতে অংশগ্রহণ প্রসঙ্গে মোনালিসা বলেন,‘ দেশের বাইরে অবস্থান কালেই এনটিভির রঙিন পাতা সম্পর্কে আমি অবগত। পরবর্তীতে অভি মামার কাছে অনুষ্ঠান সম্পর্কে দেশে এসে আরো অবগত হই। অবশেষে অভি মামার সঙ্গেই এই অনুষ্ঠানে অংশ নিলাম। অনেক না বলা কথা এই অনুষ্ঠানে উঠে এসেছে। প্রাণবন্ত আড্ডা দিয়েছি আমরা। আশা করছি দর্শক আমাদের আড্ডা বেশ উপভোগ করবেন।’
অভি মঈনুদ্দীন বলেন,‘ দুই বছর পর মোনা দেশে ফিরেই রঙিন পাতা’য় আমাকে নিয়ে অংশ গ্রহন করেছে। এনটিভি পরিবার, নাইস নূর এবং কাজী মোস্তফার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কৃতজ্ঞ শিল্পী পরিবার এবং সকল সাংবাদিকদের প্রতি যাদের সর্বোচ্চ আন্তরিক সহযোগিতায় আমি অভি মঈনুদ্দীন হতে পেরেছি।’
নাইস নূর জানান শিগগিরই অভি মঈনুদ্দীন ও মোনালিসা’র পর্বটি এনটিভিতে প্রচার হবে। উল্লেখ্য প্রতি শনিবার রাত ৯.৪০ মিনিটে ‘রঙিন পাতা’ এনটিভিতে প্রচার হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button