sliderস্থানিয়

রংপুর-৪ আসনে আখতার হোসেন কে এনসিপির প্রার্থী ঘোষণা

রতন রায়হান, রংপুর: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া)আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে দলের সদস্য সচিব আখতার হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ১০টায় রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আখতার হোসেনকে রংপুর-৪ আসন থেকে প্রার্থী করা হয়েছে।

দলীয় সূত্রে আরও জানানো হয়েছে, আখতার হোসেন দীর্ঘদিন ধরে রংপুর-৪ এলাকার রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি স্থানীয় জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

দলটির আশা, আগামী নির্বাচনে আখতার হোসেনের মাধ্যমে রংপুর-৪-এর মানুষ একটি শক্তিশালী ও বিকল্প নেতৃত্বের স্বাদ পাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button