slider

রংপুর সিটি কর্পোরেশনে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সম্পর্কিত প্রশিক্ষণ অনুষ্ঠিত

রংপুর ব্যুরোঃ রংপুর সিটি কর্পোরেশনে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং রুটিন ইপিআই সম্পর্কিত প্যারামেডিকসের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে, ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষনের প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ কামরুজ্জামান এবনে তাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম আহমেদ ও রংপুর সদর ইউ এইচ এন্ড এফপিও ডাঃ রবি শষ্কর মন্ডল।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন রংপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মনিকা মজুমদার ও রংপুর মা ও শিশু কল্যাণ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মুহতারিমা বেগম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিসেফ প্রতিনিধি ডাঃ তানভীর ও রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান ও স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আব্দুল কাইয়ুম প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button