slider

রংপুর র‌্যাবের অভিযানে আন্তঃ জেলা ডাকাত দলের ১১ সদস্য গ্রেফতার

রংপুর ব্যুরোঃ আন্তঃ জেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩। বুধবার ভোর রাতে ডাকাতির সময় দিনাজপুরের একটি ইটভাটা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আজ বুধবার রংপুর র‌্যাব-১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস জানান, ৩০ আগস্ট দিবাগত রাত ১টা থেকে ৪টা পর্যন্ত এএ ব্রিকস ইটভাটায় নৈশ্য প্রহরীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে মারধরসহ ইটভাটায় ডাকাতি করে। এ তথ্য পাওয়া মাত্রই র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে রংপুরের পীরগাছা মুন্সিপাড়ার গণি মিয়ার ছেলে শাহীন মিয়া (২৮), মিঠাপুকুর নয়াপাড়া গ্রামের আফছার আলীর ছেলে সিফাজুল ইসলাম (৩২), রংপুর নগরীর পালপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৬০), টার্মিনাল ডাঙ্গীপাড়া গ্রামের অনীল চন্দ্র বর্মনের ছেলে ভুট্টু চন্দ্র বর্মন (৪০), কাউনিয়া মদামুদন গ্রামের আফছার আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৮), বদরগঞ্জ কলেজপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে আল আমিন ইসলাম (৫০), নীলফামারী সৈয়দপুরের গুলিয়া বাবুপাড়া এলাকার রমজান আলীর ছেলে দুলাল (৪৫), ঠাকুরগাঁও সদরের সিংগিয়া গ্রামের নবীর উদ্দিন আহমেদের ছেলে সাজ্জাত হোসেন (৪০), কুড়িগ্রাম ফুলবাড়ির নজর মামুদ গ্রামের গোফুর আলীর ছেলে রেজাউল করিম (৩৫), উলিপুর জল নদারপুটি গ্রামের মোজাহারের ছেলে মোঃ ফারুক (৩২) এবং জামালপুর দেয়ানগঞ্জ উপজেলার সোনাকুড়া গ্রামের মোন্তাজ আলীর ছেলে আব্দুল সালাম (৪৩) কে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থাকা ডাকাতির ৭টি ব্যাটারী, ৪টি খোলা ট্রান্সফরমার, ২ লাখ টাকা মূল্যের একটি হাইড্রোলিক জ্যাক, ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও বিভিন্ন সরঞ্জমাদি আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবে জানায়, ডাকাত দলের সক্রিয় সদস্যরা বিভিন্ন জেলা-উপজেলা থেকে এসে রংপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বলপূর্বক, চেতনানাশক ঔষধ পান করিয়ে দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি ও ছিনতাই করে আসছিল। তাদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button