slider

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উপ-পরিচালকসহ ৩ কর্মকর্তা বদলি

রংপুর ব্যুরো: ১৬ কর্মচারীকে বদলীর ৫ দিনের মাথায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আব্দুল মোকাদ্দেম,সহকারি পচিরালক ডা. মোস্তফা জামান চৌধুরী ও ডা. আরশাদ হোসেনকে বদলীর ঘটনায় তোলপাড় চলছে সেখানে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শরিফুল ইসলাম জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা অধিদপ্তরের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক আদেশে রোববার (০২ অক্টোবর) হাসপাতালের তিন কর্মকর্তাকে বদলী করা হয়েছে। বদলীকৃত কর্মকর্তাদেও মধ্যে উপপরিচালক আবদুল মোকাদ্দেমকে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালীতে ওএসডি করা হয়েছে। সেইসঙ্গে সহকারী পরিচালক মোস্তফা জামান চৌধুরীকে বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে সিনিয়র লেকচারার ও সহকারী পরিচালক আরশাদ হোসেনকে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে সুপারিনটেনডেন্ট পদে বদলি করা হয়েছে। তিনি আরও জানান, আদেশে তাদের সাত দিনের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে। এই আদেশ মানা না হলে তাদের সরাসরি অব্যাহতি দেওয়ার কথাও বলা হয়েছে।
এদিকে গত ২৭ সেপ্টেম্বর এই হাসপাতালের একজন ওয়ার্ড মাস্টারসহ ১৬ কর্মচারীকে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ১২ জন অফিস সহায়ক, একজন স্টোনো টাইপিস্ট, একজন পরিচ্ছন্নতাকর্মী, একজন নিরাপত্তা প্রহরী এবং একজন ওয়ার্ড মাস্টার ছিলেন।
হঠাৎ করে হাসপাতালটিতে এ ধরণের বদলীর বিষয় নিয়ে তোলপাড় চলছে। হাসপাতাল সূত্রগুলো বলছে, এই হাসপাতালে ভর্তি ফি বেশি নেয়া, লাশের স্বজনদের কাছ থেকে বখশিশ নেয়াসহ কর্মকর্তা, কর্মচারী, চিকিৎসকসহ সব সেক্টরেই অনিয়ম ওপনে সিক্রেট। এরই মধ্যে গত ১৭ সেপ্টেম্বর কর্মচারীকে বাড়তি টাকা দিয়েই সেবা নিতে হয়েছে অর্থোসার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট এবিএম রাশেদুল আমীরকে। বিষয়টি তিনি পরিচালকের কাছে জানিয়ে বিচার দাবি করলে এই নেয় তোলপাড় তৈরি হয়। তারপর থেকে চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা পরস্পর বিরোধী অবস্থানে যায়। এর পরপরই প্রথমে অভিযুক্ত চুক্তিভিত্তিক দুই কর্মচারী মাসুদ হোসেন ও ঝর্ণা বেগমকে সাময়িক বরখাস্ত করে। পরে ১৬ কর্মচারীকে বদলির পর রোববার ৩ কর্মকর্তাকে বদলী করা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button