শিরোনাম

রংপুর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে

রংপুর প্রতিনিধি : রংপুর বিভাগের ৮ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। শুক্রবার পর্যন্ত রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৩ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৭১ জনের। করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৮৪৮ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় ১৩২ জনের শরীরে করোনার সংক্রমণ মিলেছে। এছাড়া ২৪ ঘন্টায় মারা গেছেন লালমনিরহাটে ২ জন ও নীলফামারীতে ১ জন । শনিবার দুপুরে রংপুর বিভাগীয় ¯^াস্থ্য পরিচালকের কার্যালয় হতে সাংবাদিকদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- রংপুর বিভাগের ৮ জেলায় শুক্রবার করোনা আক্রান্ত হন ১৩২ জন । এর মধ্যে দিনাজপুুরে ৪৬, রংপুরে ২৩, ঠাকুরগাঁওয়ে ১৯, নীলফামারীতে ১৪, গাইবান্ধায় ৯, লালমনিরহাটে ৮, কুড়িগ্রামে ৮ এবং পঞ্চগড় জেলায় ৫ জন রয়েছেন। এপ্রিল হতে চলতি মাসের ২৮ আগষ্ট পর্যন্ত করোনা রোগির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৩ জনে এবং মৃত্যুর সংখ্যা ১৭১। এছাড়া ৮ জেলার মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে দিনাজপুুর জেলা এগিয়ে। এ জেলায় করোনা রোগি শনাক্ত হয়েছে ২ হাজার ৯৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৮ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর। এ জেলায় ২ হাজার ৩৪৯ জন করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ৩৯ জনের।গাইবান্ধা জেলায় করোনায় আক্রান্ত ৯২৬ জন, মৃত্যু ১৪ জন, নীলফামারী জেলায় আক্রান্ত ৯০৩ জন মৃত্যু ১৬ জনের, ঠাকুরগাঁও জেলায় আক্রান্ত ৮৯৭ ও মৃত্যু হয়েছে ১৬ জনের, কুড়িগ্রাম জেলায় আক্রান্ত ৭৮১ জন ও মৃত্যু হয়েছে ১২ জনের। লালমনিরহাট জেলায় আক্রান্ত ৬৮৫ জন ও মৃত্যু হয়েছে ৭ জনের, পঞ্চগড় জেলায় আক্রান্ত ৫১৭ ও মৃত্যু হয়েছে ৯ জনের।
করোনা সন্দেহে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৮৫৫ জনে। এই বিভাগে ৬৭ হাজার ২৫৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। শুক্রবার পর্যন্ত সুস্থতার সংখ্যা বেড়ে ৭ হাজার ৮৪৮ জনে পৌঁছেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button