Uncategorized

রংপুর বিভাগে এক মাসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১৭২টি প্রতিষ্ঠানে অভিযান

রংপুর প্রতিনিধি : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গত আগষ্ট মাসে রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার একশ’ ৭২টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ছয় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় উপপরিচালক জাহাঙ্গীর আলম জানান, রংপুর বিভাগের জেলা প্রশাসকদের তত্ত্বাবধানে মাসব্যাপী পরিচালিত তদারকি অভিযানে মূল্য তালিকা প্রদর্শণ না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তত, প্রক্রিয়াজাতকরণ, মেয়াদ ও মূল্যহীণ পণ্য বিক্রি ও বিক্রির প্রস্তাব, মোড়কজাতকরণ বিধিমালার লক্সঘন, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং বিক্রির প্রস্তাব, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা, ওজন ও পরিমাপে কারচুপি, ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি করা, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা, সেবাগ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্নকারী কার্য এবং সেবাগ্রহীতার অর্থ ও স্বাস্থহানী ঘটানোসহ বিভিন্ন অপরাধে জরিমানা আদায় করা হয়।
মাসব্যাপী পরিচালিত তদারকি অভিযান ও লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে একশ’ ৭২ প্রতিষ্ঠানে মোট ছয় লক্ষ ৬৮ হাজার নয়শ’ টাকা জরিমানা করা হয়।
রংপুর বিভাগীয় উপ-পরিচালক জানান, ১৭টি লিখিত অভিযোগের মধ্যে ১০টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। বাকী অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। নিষ্পত্তিকৃত দশটি অভিযোগের মধ্যে সাতটি অভিযোগ আপোষ- মিমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়। তিনটি অভিযোগ প্রমানিত হওয়ায় জরিমানার মাধ্যমে নিষ্পত্তি করা হয় এবং তিনজন অভিযোগকারীকে আদায়কৃত জরিমানার পঁচিশ শতাংশ হিসেবে এক হাজার সাতশ’ পঞ্চাশ টাকা প্রদান করা হয় এবং বিরোধ নিষ্পত্তি করা হয়।
রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও সহকারী পরিচালক এবং বিভাগের আটটি জেলায় সহকারী পরিচালক ছাড়াও অভিযানে সহযোগীতা করে র‌্যাব, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, জাতীয় নিরাপত্তা
গোয়েন্দা সংস্থা, কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর ও ক্যাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button