শিরোনাম

রংপুর বিভাগের পাঁচ জেলায় আরও ৪৮ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪৮ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে রংপুরে ২২ জন, লালমনিরহাটে ১১ জন, গাইবান্ধায় ১০, কুড়িগ্রামে ৪ ও নীলফামারীর ১ জন রয়েছেন।
রংপুরে আক্রান্তরা হলেন- জেলা পুলিশের এক সদস্য (৪৪), রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সদস্য (৩২), অপর সদস্য (২৯), অপর সদস্য (২৫), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটি কর্নারে চিকিৎসাধীন কুকরুলের এক পুরুষ (৫৩), হাসপাতালে চিকিৎসাধীন লালমনিরহাট বিজিবি’র এক সদস্য (৪৩), পাটগ্রামের এক পুরুষ (৫০), মিঠাপুকুরের এক বৃদ্ধ (৬২), লালমনিরহাট সদর থানাপাড়ার এক বৃদ্ধ (৬০), নীলফামারীর সৈয়দপুরের এক নারী (৫০), নগরীর পলিটেকনিক কলেজ মোড়ের এক শিশু (১২), খামারপাড়ার এক পুরুষ (৩৩), দর্শনার এক পুরুষ (৫৮), এক বৃদ্ধ (৬০), মুলাটোলের এক বৃদ্ধ (৬০), এক নারী (৫৪), রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক পুরুষ (৩৪), বাবুখাঁ মাস্টারপাড়ার এক যুবক (২৬), খামার মোড়ের এক বৃদ্ধ (৭০), আরকে রোড মেরিস্টোপের এক চিকিৎসক (৩৬), রবার্টসনগঞ্জের এক পুরুষ (৬৪), বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী (৪৮), এক যুবক (২১), অপর নারী (৩৩), পীরগাছা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী (২৩), এক কিশোরী (১৭)।
লালমনিরহাটে আক্রান্তরা হলেন- লালমনিরহাট ১শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন হিন্দুপুরের এক পুরুষ (৩১), সুরকি মিলের এক বৃদ্ধ (৬০), খোর্দ্দ সাপটানার এক পুরুষ (৪০), তালুক খুটামারার এক যুবক (২৪), ফায়ার সার্ভিস রোডের এক বৃদ্ধ (৬২), এক নারী (২০), অপর নারী (৪৩), কালিগঞ্জ কাকিনার এক বৃদ্ধ (৬৩)।
গাইবান্ধায় আক্রান্তরা হলেন- গাইবান্ধা পুলিশ লাইন্সের এক পুলিশ সদস্য (২২), সদর প্রফেসর কলোনীর এক নারী (৪৬), পূর্বপাড়ার এক কিশোর (১৫), সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৩২), সুন্দরগঞ্জ বাঞ্চারামপুরের এক বৃদ্ধা (৭৫), এক পুরুষ (৫৩), এক নারী (৪৫), পূর্ব কোমারনীর এক পুরুষ (৩৬), ভিএইড রোডের এক বৃদ্ধ (৬৫), সাঘাটা মইমন্তোপুরের এক পুরুষ(৩৩)।
কুড়িগ্রামে আক্রান্তরা হলেন- কুড়িগ্রাম সদরের এক পুরুষ (৩২), ভুরুঙ্গামারীর এক পুরুষ (৫৪), ভুরুঙ্গামারী জনতা ব্যাংকের এক পুরুষ (৩৭), দেওয়ানের খামারের এক নারী (৩৮)।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান- রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ২ হাজার ৪২৫ জন। সুস্থ্য হয়েছেন ১ হাজার ৯৪৫ জন ও মারা গেছেন ৩৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button