রংপুর বিভাগের পাঁচ জেলায় আরো ৫২ জনের করোনা শনাক্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারী জেলার ৫২ জন করোনা আক্রান্ত ব্যক্তি ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ২৬ জন, গাইবান্ধায় ১০ জন, লালমনিরহাটে নয় জন, কুড়িগ্রামে ছয় জন ও নীলফামারীর একজন জন রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ একেএম নুরুন্নবী লাইজু বুধবার সন্ধ্যায় জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারে চিকিৎসাধীন এক রোগী, সাতগাড়া মিস্ত্রিপাড়ার এক জন, নগরীর এক ব্যাংকার, গোমস্তাপাড়ার এক জন, রংপুর মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন মেডিকেল মোড়ের এক নারী, রংপুর মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবল, জেলা পুলিশের তিন সদস্য, নগরীর কামাল কাছনার তিন নারী ও দুই শিশু, মুলাটোলের এক জন, প্রাইম মেডিকেল কলেজের এক জন, আলম নগরের এক জন, ধাপ চেক পোস্টের এক শিশু, মুন্সিপাড়ার এক জন, শালবন মিস্ত্রিপাড়ার এক নারী, সাতগাড়ার এক শিশু, তাজহাট আনসারী মোড়ের এক জন, রংপুর সিভিল সার্জন অফিসের এক কর্মচারী, মিঠাপুকুর চ্যাংমারীর এক নারী, চিতলি দক্ষিণ পাড়ার এক জন, কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগী করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়া গাইবান্ধা সদর থানাপাড়ার এক নারী, ফুলছড়ি কঞ্চিপাড়ার এক কিশোর, সদর হাসপাতালের দুই চিকিৎসক, ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন উদাখালির দুই নারী ও এক কিশোরী, কঞ্চিপাড়ার এক জন, সাদুল্ল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুই নারী। লালমনিরহাট জেলায় ১শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন উচাটারীর এক রোগী, পানবাজারের এক নারীসহ দুই জন, শিবরাম বড়বাড়ির এক জন, জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মকর্তা, বড়বাড়ির এক জন, পুলিশ লাইন্সের দুই পুলিশ সদস্য ও পাটগ্রামের এক জন। কুড়িগ্রাম জেলায় সদর কালি বানিয়াপাড়ার এক নারীসহ দুই জন, রৌমারী পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মচারী, কলেজপাড়ার এক জন, নাগেশ্বরী থানাপাড়ার এক নারী করোনায় আক্রান্ত হয়েছেন।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ১৪০ জন, সুস্থ হয়েছেন এক হাজার ৭১০ জন ও মারা গেছেন ৩৫ জন।



