রংপুর বিভাগের পাঁচ জেলায় নতুন করে ৫৮ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিহাট ও নীলফামারী জেলার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ৩৩ জন, গাইবান্ধায় ১২ জন, কুড়িগ্রামে ছয় জন, লালমনিরহাটে ছয় জন ও নীলফামারীর এক জন রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু সোমবার সন্ধ্যায় জানান- রংপুর মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নীলফামারী এক নারী , রংপুর নগরীর নিউ শালবনের এক জন, আরটিআই কর্নারের চতুর্থ শ্রেণির এক কর্মচারী, আরটিআই কর্নারে চিকিৎসাধীন এক নারী, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক স্টাফ নার্স, শালবনের এক চিকিৎসক, ধাপের এক জন, সাতমাথার এক জন, ছালেক বাজারের তিন নারী, পূবালী ব্যাংকে কর্মরত এক নারীসহ তিন কর্মকর্তা, গুপ্তপাড়ার দুই নারী, আইডিয়াল মোড়ের এক শিশু, শালবন মিস্ত্রিপাড়ার এক জন, তামপাটের এক নারী, এক কিশোর, মুন্সিপাড়ার এক কিশোরী, এক নারী, কেরানীপাড়া মোড়ের এক ব্যাংকার, মিঠাপুকুরের এক জন, আব্দুল্লাহপুরের এক জন, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক শিশু, পীরগঞ্জ দাস মৌজার এক চিকিৎসক, আমোদপুরের এক কিশোরী , ভিম শিকরের এক জন, ওসমানপুরের এক জন, পীরগাছা চৌধুরানীর এক জন, তাম্বুলপুরের এক জন, আনন্দনগরের এক জন করোনায় আক্রান্ত হয়েছে। গাইবান্ধা সদর পশ্চিমপাড়ার এক জন, দুটিচড়ার এক জন, চালক মামরোজপুরের এক জন, কিং মালিবাড়ির এক জন, খাপড়ার এক জন, সাদুল্ল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ল্যাব টেকনিশিয়ান, সাঘাটা হাসিলকান্দির এক জন, সুন্দরগঞ্জ মীরগঞ্জের এক জন, পলাশবাড়ির হরিণবাড়ির এক জন, গোবিন্দগঞ্জ ঝিলপাড়ার এক নারীসহ তিন জন। কুড়িগ্রাম সদর পলাশবাড়ির এক জন, গোরস্থানপাড়ার এক নারী, হরিকেশের এক জন, উলিপুর নাওডাঙ্গার এক নারী, চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক জন, থানাহাটের এক জন।
লালমনিরহাট ১শ’ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী, লালমনিরহাট জেলা তথ্য অফিসের এক নারীসহ দুই কর্মচারী, বালাটারীর এক জন, লালমনিরহাট ১শ’ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন জেলা জজ কোর্টের দুই কর্মচারী ।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দু’ হাজার ৯১ জন, সুস্থ হয়েছেন এক হাজার ৬৫৬ জন ও মারা গেছেন ৩৩ জন।




