শিরোনাম

রংপুর বিভাগের তিন জেলায় নতুন করে ৩৮ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুণা পরীক্ষা করে ৩৮ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছেন। এদের মধ্যে রংপুরে ২৩ জন, লালমনিহাটে ৯ জন ও গাইবান্ধায় ৬ জন রয়েছেন।
রংপুর জেলায় আক্রান্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের চার কনস্টেবল, পিবিআই এর এক কনস্টেবল, রংপুর সিটি কর্পোরেশনের এক কর্মচারী, রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নে এক জন, সেনপাড়ায় দুই জন, মুন্সীপাড়ায় এক জন, রংপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ কোয়ার্টারে এক জন, রংপুর করোনা হাসপাতালের দুই কর্মচারী, রংপুর সদর উপজেলার হরিদেপুর পাগলাপীর এলাকার এক জন, মুলাটোল পাকার মাথার এক জন, সাতগাড়া মিস্ত্রী পাড়ার এক জন, নগরীর আরকে রোড এলাকার দুই চিকিৎসক, খটখটিয়া আদর্শগ্রাম এলাকার এক জন, ধাপ কটকীপাড়ার এক জন, লালবাগ হাট এলাকার এক জন, হারাগাছের এক জন, পীরগঞ্জ উপজেলার এক জন।
লালমনিরহাট জেলায় আক্রান্তরা হলেন- লালমনিরহাট সদর উপজেলায় আট জন, প্রাটগ্রাম উপজেলায় এক জন।
গাইবান্ধা জেলায় আক্রান্তরা হলেন- ফুলছড়ি উপজেলার এক জন, সাদুল্ল্যাপুর উপজেলায় দুই জন ও গোবিন্দগঞ্জ উপজেলায় তিন জন।
বুধবার এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button