রংপুর বিভাগের চার জেলায় নতুন করে ২৪ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে রংপুরে ১৪ জন, লালমনিরহাটে ৫ জন, গাইবান্ধায় ৩ জন ও কুড়িগ্রামের ২ জন রয়েছেন।
রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সদস্য (৪৮), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারে চিকিৎসাধীন ধাপ জেল রোডের এক বৃদ্ধ (৭৩), ইসলামবাগের এক নারী (৫০), ধাপের এক নারী (২০), এক যুবক (২২), কামাল কাছনার এক বৃদ্ধা (৬৩), ইসলামবাগের এক বৃদ্ধ (৬৫), হনুমানতলার এক যুবক (২৪), গ্র্যান্ড হোটেল মোড়ের এক পুরুষ (৫২), এক যুবক (২২), অপর যুবক (২০), সদরের এক পুরুষ (৩৫), মিঠাপুকুর থানার এক পুলিশ সদস্য (৩২), শঠিবাড়ির এক বৃদ্ধ (৬৭)।
লালমনিরহাট জেলায় নতুন আক্রান্তরা হলেন- লালমনিরহাট ১শ’ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন হারাটির এক নারী (৪৫), মহেন্দ্রনগরের এক পুরুষ (৩২), আদিতমারী থানার এক পুলিশ সদস্য (৩৫), অপর পুলিশ সদস্য (৩৬), মহেশখোলার এক নারী (৫২)।
গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তরা হলেন- গাইবান্ধা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৫২), পুলিশ লাইন্সের এক পুলিশ সদস্য (৩৭), গোবিন্দগঞ্জ চালক গোবিন্দ’র এক যুবক (২৮)।
কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্তরা হলেন- পুলিশ লাইন্সের এক পুলিশ সদস্য (৩২), ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৪৩)।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সর্জন হিরম্ব কুমার রায় জানান- রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬১৯ জন, সুস্থ্ হয়েছেন ২ হাজার ১৭৩ জন ও মারা গেছেন ৪২ জন।




