শিরোনাম

রংপুর বিভাগের চার জেলায় নতুন করে ৫২ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে রংপুরে ২৯ জন, লালমনিরহাটে ১১ জন, গাইবান্ধায় ৭ জন ও কুড়িগ্রামের ৫ জন রয়েছেন।
রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন- রংপুর পুলিশ সুপার কার্যালয়ের এক পুলিশ সদস্য (৫০), রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সদস্য (৩৩), মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশের এক সদস্য (৩০), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্ণারের এক চিকিৎসক (৩৮), আরটিআই কর্নারে চিকিৎসাধীন চিকলী ভাটার এক পুরুষ (৪৫), ক্যান্টনমেন্ট কর্ণারের এক ব্দ্ধৃ (৮০), সিঙ্গারগলির এক পুরুষ (৩৯), পূর্ব শালবনের এক চিকিৎসক (৪৮), কেল্লাবন্দের এক বৃদ্ধ (৬৯), এক নারী (৫৪), আশরতপুরের এক নারী (৫৪), এক পুরুষ (৬৩), নুরপুরের এক বৃদ্ধা (৬৭), নিউ সেনপাড়ার এক চিকিৎসক (৬৫), মেরিস্টোপ আরকে রোডের এক পুরুষ (৪২), চেকপোস্টের এক নারী (২৩), গুপ্তপাড়ার এক পুরুষ (৩০), গঙ্গাচড়া মহিপুর লহ্মীটারীর এক শিশু (২), গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক যুবক (২১), কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্য কর্মী (৩০), কাউনিয়া বালাপাড়া নিজপাড়ার এক নারী (৪৫), পীরগঞ্জ সোটাপীরের এক নারী (৫৮), পীরগাছা দামুড়চাকলার এক পুরুষ (৩৮), ছাওলার এক পুরুষ (৫৯), পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক কিশোরী (১৭), এক নারী (২৮), মিঠাপুকুর উপজেলার কৃষ্ণপুরের এক পুরুষ (৫৩), মিঠাপুকুর থানার এক পুলিশ সদস্য (২৮), অপর পুলিশ সদস্য (২২)।
লালমনিরহাট জেলায় নতুন আক্রান্তরা হলেন- লালমনিরহাট ১শ’ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন জেলা পরিষদের এক নারী (৪৫), বিডিআর গেটের এক নারী (২১), অপর নারী (৪৯), জেলা শিল্পকলা একাডেমির এক পুরুষ (৪২), জেলা প্রশাসক কার্যালয়ের এক পুরুষ (৫৫), উত্তর বাংলা মোড়ের এক পুরুষ (৩৩), এক নারী (৩২), ব্র্যাক হাড়িভাঙ্গার এক পুরুষ (৩৯), সদর থানার এক পুলিশ সদস্য (৩৬), তিস্তা গোকুন্ডার এক নারী (৪৭), অপর নারী (২১)।
গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তরা হলেন- গাইবান্ধা সদর কুপতোলার এক পুরুষ (৩৫), ফকিরপাড়ার এক নারী (৩৯), তুলশিঘাট শাহাপাড়ার এক বৃদ্ধা (৬০), এক বৃদ্ধ (৬৫), সিভিল সার্জন কার্যালয়ের এক পুরুষ (৪৩), ঢাঙ্গরার এক যুবক (২৮), ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এক পুরুষ (৩৭)।
কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্তরা হলেন- কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক (২৬), অপর যুবক (১৯), কুড়িগ্রাম ফুলবাড়ি মিয়াপাড়ার এক পুরুষ (৪০), সোনাইকাজির এক যুবক (২৮), কুড়িগ্রাম সদরের এক নারী (৪৫)।
রোববার এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান- রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ২ হাজার ৪২৬ জন। সুস্থ্ হয়েছেন ১ হাজার ৯২৮ ও মারা গেছেন ৩৯ জন।##

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button