রংপুর বিভাগের চার জেলায় আরও ৫০ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নমুনা পরীক্ষায় নতুন করে ৫০ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ২৭ জন, গাইবান্ধায় ১০ জন, লালমনিরহাটে ৭ জন ও কুড়িগ্রামের ৬ জন রয়েছেন।
রংপুর জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারের এক নার্স (৩৪), অপর নার্স (৩৫), চিকিৎসাধীন কামাল কাছনার এক নারী (৩৭), তাজহাট থানার ৯ পুলিশ সদস্য যাদের বয়স ২৫ থেকে ৪৮ বছর, কামাল কাছনার এক পুরুষ (৫১), নিউ ইঞ্জিনিয়ারপাড়ার এক নারী (৩৩),বগুড়া অগ্রণী ব্যাংকের এক পুরুষ (৪১), মিঠু হোটেল গলির এক পুরুষ (৪৫), বারো আউলিয়ার এক পুরুষ (৪৫), দর্শনার এক পুরুষ (৩৮) রংপুর ডক্টরস্ ক্লিনিকে চিকিৎসাধীন পাটগ্রামের এক বৃদ্ধ (৮১), পীরগঞ্জ সমাজসেবা কার্যালয়ের এক পুরুষ (৩৩), মিঠাপুকুর চিথলী উত্তরপাড়ার এক পুরুষ (৪৭), জয়রামপুরের এক পুরুষ, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক (৩০), বদরগঞ্জ রাজারামপুরের এক নারী (৫০), এক কিশোর (১৫), বদরগঞ্জ চক পলাশবাড়ির এক পুরুষ (৩৩), কাউনিয়া টেপামধুপুরের এক পুরুষ (৫৫)।
গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, গাইবান্ধা সদর বালাশিঘাটের এক পুরুষ (৪০), চালক মামরোজপুরের এক পুরুষ (৩৯), খানকা শরীফের এক বৃদ্ধ (৬৪), কুন্দেরপাড়ার এক যুবক (২০), মুন্সিপাড়ার এক পুরুষ (৩০), অপর পুরুষ (৫৬), পূর্বপাড়ার এক বৃদ্ধ (৭০), লহ্মীপুরের এক বৃদ্ধ (৬৬), থানাপাড়ার এক বৃদ্ধ (৮০), পূর্বপাড়ার এক নারী (৫২)।
লালমনিরহাট জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, আদিতমারী খাটাপাড়ার এক নারী (৪০), এক পুরুষ(৫২), সারপুকুরের এক বৃদ্ধ (৬২), হাতিবান্ধা দক্ষিন পারুলিয়ার এক নারী (২৬), টংঙ্গার এক নারী (৫৮), এক বৃদ্ধ (৬২), এক বৃদ্ধা (৯০)।
কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, কুড়িগ্রাম সদর ঈদগাহ্পাড়ার এক বৃদ্ধ (৮১), পাঁচগাছীর এক পুরুষ (৩৭), মিস্ত্রিপাড়ার এক নারী (২২),কালি শান্তিনগরের এক পুরুষ (৫৫), নাগেশ্বরী আটিয়াবাড়ির এক নারী (৪৫), মধুর হাল্লার এক পুরুষ (৪৫)।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৭৬ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯৪ জন ও মারা গেছেন ৩৯ জন।




