রংপুরে ‘৯৭২ বর্গ মাইল’ গ্রন্থের মোড়ক উন্মোচন

রংপুর ব্যুরোঃ সমাজসেবা মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে কাজ করছে বর্তমান সরকার। যেসব শিশুদের বাবা মা নেই তাদেরকে সরকারি খরচে লেখাপড়া করার জন্য উদ্যোগ নিয়েছেন সরকার তিনি আরো বলেন, একটি প্রতিবন্ধী শিশু সমাজের বোঝা নয়। সমাজসেবা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে তারাও ভাল কিছু করবে নতুন প্রজন্মকে এগিয়ে নিবে এই প্রত্যাশা করি। আজকে যারা অসহায় প্রতিবন্ধীরা বাইসাইকেল পেয়েছেন এই বাইসাইকেল চালিয়ে স্কুল গিয়ে লেখাপড়া শিখে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে। নিজের ভাগ্যের চাকা পরিবর্তন করবে বলে আমরা বিশ্বাস করি। ১৫ আগস্ট শোকের মাস এই দিনে প্রতিবন্ধীদের মাঝে বাইসাইকেল দিতে পেরে খুব ভালো লাগছে। সবাই সবার জায়গা থেকে যদি প্রতিবন্ধীদের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেই তাহলে সমাজের প্রত্যেকটা প্রতিবন্ধী শিশু ভালো ভাবে চলতে পারবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সমাজে ঝড়ে পড়া শিশুদের ১৮ বছর পর্যন্ত লেখাপড়া খাওয়া-দাওয়া সমস্ত ব্যবস্থা করেছেন। কোমলমতি শিশুরা ওখান থেকেই লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে জীবনমান উন্নয়ন করবে এবং বিভিন্ন সেক্টরে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে।
আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয়ের প্রকাশিত ‘৯৭২ বর্গ মাইল’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যান মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, বিভাগীয় কার্যালয়ের পরিচালক আব্দুল মোতালেব সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রথম। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবা কার্যালয়ের সকল কর্মকর্তা ও সুফল ভুগীরা।
এ সময় রংপুর জেলায় ২২৬ জন জটিল রোগাক্রান্তদের ৫০ হাজার টাকা, করোনাকালীন দাফন ও সৎকার কাজে নিয়োজিত ২১ জনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এছাড়া ৪৮ জন নারী-পুরুষকে স্বাবলম্বী করতে সুদমুক্ত ঋণ প্রদান ও অনাগ্রসর জনগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে ৭৫টি বাইসাইকেল বিতরণ করা হয়।




