slider
রংপুরে ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ

রংপুর ব্যুরোঃ রংপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি পালিত হয়েছে।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আজ সোমবার সকাল ৯টায় রংপুর জেলা প্রশাসন এর উদ্যোগে নগরীর ডিসি মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি পালিত হয়। পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, জেলা প্রশাসক মোঃ আসিব আহসান সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ সর্বস্তরের জনগণ। এরপর বঙ্গবন্ধুর ম্যুরালে সশস্ত্র সালাম প্রদান কার্যক্রম পরিচালিত হয়।




