শিরোনাম

রংপুরে ২শ’ ৬৭ বস্তা সরকারি চাল পাচারকালে পুলিশের হাতে আটক

রংপুর প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়া সরকারি খাদ্য গুদাম থেকে ত্রাণের জন্য বরাদ্দ ২শ’ ৬৭ বস্তা চাল ট্রাকযোগে পাচারকালে পুলিশের হাতে আটক হয়েছে। শুক্রবার রংপুর মেট্রোপলিটন এলাকার পরশুরাম থানা পুলিশ চালের বস্তাগুলো আটক করে। এনিয়ে রংপুর খাদ্য বিভাগে তোলপাড় শুরু হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়- গঙ্গাচড়া উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবিহা সুলতানা কর্মচারীদের সহায়তায় গুদামে রক্ষিত ত্রাণের চাল ও খাদ্য বান্ধব কর্মসূচিসহ অন্যান্য বরাদ্দের সরকারি চাল গোপনে বিভিন্ন সময়ে বিক্রি করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার উপজেলা খাদ্য গুদাম থেকে ত্রাণের ২শ’ ৬৭ বস্তা চাল বিক্রির উদ্দেশ্যে ট্রাকযোগে রংপুরে নিয়ে যাওয়ার সময় বিষয়টি পশুরাম থানা জানতে পারে। একারণে পুলিশ ট্রাকসহ ২শত ৬৭ বস্তা চাল আটক করতে সক্ষম হয়। আটককৃত চাল পরশুরাম থানা হেফাজতে রয়েছে।
পরশুরাম থানার ওসি মশিউল গণি বলেন, চালের বস্তাগুলো ৩০ কেজির এবং বস্তার গায়ে খাদ্য অধিদপ্তর লেখা রয়েছে। আটকের ঘটনায় তদন্ত চলছে।
শনিবার এবিষয়ে জানতে ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা সাবিহা সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি সরকারি চাল বিক্রির কথা অ¯^ীকার করে বলেন, চলতি বোরো মৌসুমে সংগ্রহের জন্য আমরা স্থানীয় আফজাল চাউল কল থেকে ৬শ’ ৬৭ বস্তা চাল গ্রহণকালে ২শ’ ৬৭ বস্তা চালের মান খারাপ থাকায় সেগুলো ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়। খাদ্য গুদাম থেকে ওই চাল ফেরত দেয়ার সময় পুলিশ আটক করে।
তবে আফজাল চাল কলের মালিক বেলাল হোসেন বলেন, আমার চাল কল থেকে শুক্রবার কোন চাল খাদ্য গুদামে দেইনি। ওসব আমার চাল না। গুদাম কর্মকর্তা সাবিহা সুলতানা মিথ্যা কথা বলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button